প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন জাতীয় বেতন স্কেলে এমপিওভুক্ত, পূর্ণাঙ্গ উৎসব-ভাতা প্রদানসহ ছয় দফা দাবি আদায়ের লক্ষ্যে সিরাজগঞ্জ বেসরকারি কলেজশিক্ষক সমিতির পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল শনিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে সিরাজগঞ্জ-২ আসনের সাংসদ হাবিবে মিল্লাতের হাতে এই স্মারকলিপি তুলে দেওয়া হয়। এর আগে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা বেসরকারি কলেজশিক্ষক সমিতির আহ্বায়ক অধ্যক্ষ আবদুল মান্নান তালুকদারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সদস্যসচিব রহমতুল্লাহ আয়ুব, সমীর কুমার পাল, আসলাম হোসেন প্রমুখ।