স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর পরিবর্তে আদিবাসী হিসেবে স্বীকৃতি, পৃথক ভূমি কমিশন গঠন, সব আদিবাসী হত্যার সুষ্ঠু বিচার, সমতলের আদিবাসীদের জন্য পার্বত্য চট্টগ্রাম মন্ত্রণালয়ের আদলে আলাদা মন্ত্রণালয় প্রতিষ্ঠাসহ ১৩টি দাবি আদায়ের লক্ষ্যে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদ্যাপন কমিটি। গত রোববার বিকেলে দিনাজপুরের বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম মনিরুজ্জামান আল মাসউদের কাছে উত্তরাঞ্চলের আদিবাসীদের পক্ষে কমিটির নেতারা স্মারকলিপিটি জমা দেন।