স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরসহ বিভিন্ন দাবিতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট বিভাগ গণদাবি ফোরাম। গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট সার্কিট হাউসে শিক্ষামন্ত্রীর হাতে এ স্মারকলিপি তুলে দেওয়া হয়। এ সময় কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট বিভাগ গণদাবি ফোরামের কেন্দ্রীয় সভাপতি আখলাক আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমদ, জ্যেষ্ঠ সহসভাপতি চৌধুরী আতাউর রহমান, সংগঠনের জেলা সভাপতি শামীম হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।