স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সেশনজট দূরীকরণ ও নিয়মিত ক্লাস-পরীক্ষার দাবিসহ পাঁচ দফা দাবিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতা-কর্মীরা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল রোববার দুপুরে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক অমিত কুমারের নেতৃত্বে নেতা-কর্মীরা উপাচার্য আবদুল হাকিম সরকারের কার্যালয়ে যান। এ সময় তাঁরা উপাচার্যের কাছে পাঁচ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি পেশ করেন। অন্য দাবিগুলো হলো: নতুন বিভাগ খোলা, সন্ধ্যাকালীন কোর্স বন্ধ করা এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা।