স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হবিগঞ্জে সম্প্রতি এক স্কুলছাত্রী বখাটের হাতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে বখাটেপনা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সতর্কতার দাবিতে সিলেটের পুলিশ রেঞ্জের উপমহাপরিদর্শকের (ডিআইজি) কাছে স্মারকলিপি দিয়েছে সিলেটের ‘যৌন হয়রানি নির্মূলকরণ নেটওয়ার্ক’। গতকাল রোববার সকালে সংগঠনের আহ্বায়ক ফারুক মাহমুদ চৌধুরী স্মারকলিপি ডিআইজির কাছে হস্তান্তর করেন। এ সময় সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলাম, মানবাধিকার সংগঠন ব্লাস্টের সমন্বয়ক ইরফানুজ্জামান চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক তাহমিনা ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।