প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আসন্ন ঈদুল আজহা ও শারদীয় দুর্গা উৎসবে সিলেটের হোটেল-রেস্তোরাঁগুলোতে কর্মরত শ্রমিকদের বোনাসের দাবি জানিয়ে জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন। গতকাল মঙ্গলবার দুপুরে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া প্রমুখ। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ হয়। তাতে সভাপতিত্ব করেন সংগঠনের মহানগর কমিটির সহসভাপতি আরিফুল ইসলাম।