প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশাল মহানগরের ৫ নম্বর পলাশপুর এলাকায় সড়ক সংস্কারের দাবিতে স্মারকলিপি দিয়েছেন এলাকাবাসী। গতকাল বুধবার বেলা একটায় বরিশাল সিটি করপোরেশনে গিয়ে মেয়র আহসান হাবিব কামালের হাতে স্মারকলিপি তুলে দেন এলাকাবাসী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ৫ নম্বর পলাশপুর এলাকার নতুন সেতু থেকে বউবাজার পর্যন্ত সড়কটি যান চলাচল ও পায়ে হেঁটে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন সংস্কার না করায় পুরো এলাকার সড়কে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রায়ই এ সড়কে দুর্ঘটনায় পড়ে নাগরিকেরা। স্মারকলিপি গ্রহণ করে সিটি মেয়র বলেন, পলাশপুরসহ অনেক এলাকায় বৃষ্টির কারণে সড়কে খানাখন্দের সৃষ্টি হয়েছে।