স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা সিটি করপোরেশনের বর্ধিত ট্রেড লাইসেন্স ফি বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন ব্যবসায়ীরা। গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি দেন তাঁরা। স্মারকলিপিতে ব্যবসায়ীরা উল্লেখ করেছেন, সিটি করপোরেশন সব শ্রেণির ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স ফি অস্বাভাবিক হারে বাড়িয়েছে। খুলনা অঞ্চলে এখন ব্যবসায় মন্দা চলছে। কিন্তু সিটি করপোরেশনের মেয়র ব্যবসায়ীদের সঙ্গে কোনো আলাপ-আলোচনা না করেই অস্বাভাবিক হারে ট্রেড লাইসেন্স ফি বৃদ্ধি করেছেন। এতে ব্যবসায়ীরা মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।