স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউকে ভিসা কার্যক্রম ভারতের দিল্লি থেকে ঢাকায় পুনঃস্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে সিলেট জেলা প্রশাসনকে স্মারকলিপি দিয়েছে ‘জালালাবাদ প্রবাসীকল্যাণ পরিষদ’ নামের একটি সংগঠন। গতকাল রোববার সকালে সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শহীদুল ইসলাম চৌধুরীর কাছে এ স্মারকলিপি দেন সংগঠনের সভাপতি আবদুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক সেলিম আহমদ চৌধুরী। এতে বলা হয়, ২০০ বছর আগে থেকে সিলেটের অধিবাসীদের একটি অংশ যুক্তরাজ্যসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করছেন। তাঁরা নিয়মিত দেশে আসা-যাওয়া করেন। কিন্তু বর্তমানে ভিসা জটিলতার কারণে তাঁদের দেশে আসা-যাওয়ার ক্ষেত্রে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে। এ প্রতিবন্ধকতা কাটাতে ইউকে ভিসা কার্যক্রম দিল্লি থেকে ঢাকায় পুনঃস্থাপন করতে হবে।