স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুরে নয়টি উপ-আনুষ্ঠানিক প্রাথমিক বিদ্যালয়ের ৩৮৮ জন শিক্ষার্থীর উপবৃত্তির দাবিতে ইউএনওর মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন বিদ্যালয়গুলোর অভিভাবক, বিদ্যালয় পরিচালনা কমিটি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা। বিদ্যালয়গুলো বেসরকারি সংস্থা কারিতাস আলোঘর প্রকল্পের আওতাধীন। গতকাল বুধবার সকালে বিরামপুর কলেজে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মন্ত্রী মুর্মুর সভাপতিত্বে এক আলোচনা সভায় বক্তব্য দেন কারিতাস আলোঘর প্রকল্পের আঞ্চলিক সমন্বয়কারী যোগেশ হাসদা। সভা শেষে শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্যরা শোভাযাত্রা নিয়ে বিরামপুর ইউএনও এস এম মনিরুজ্জামানের কাছে স্মারকলিপি দেন।