স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেতনবৈষম্যের মাধ্যমে অবনমন করার প্রতিবাদে গতকাল বুধবার দুপুরে লালমনিরহাট রেল বিভাগীয় স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়ন রেলওয়ের মহাব্যবস্থাপককে (পশ্চিমাঞ্চল) স্মারকলিপি দিয়েছেন। ওই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উচ্চ আদালতের নির্দেশনা অমান্য করে রেলওয়ে কর্তৃপক্ষ স্টেশনমাস্টার ও কর্মচারীদের বর্তমান বেতন স্কেল ৪ হাজার ৯০০ টাকা থেকে কমিয়ে ৪ হাজার ৭০০ টাকা করেছে। অথচ আদালতের নির্দেশনা অনুযায়ী এটি হওয়ার কথা ছিল ৫ হাজার ২০০ টাকা। লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) নাজমুল ইসলামের মাধ্যমে স্মারকলিপিটি হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন রেল বিভাগীয় স্টেশনমাস্টার ও কর্মচারী ইউনিয়নের সভাপতি আবদুল বাছেত, তিস্তা স্টেশনমাস্টার মাহবুবুর রহমান প্রমুখ।