স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারী জেলা কৃষক সমিতি সাত দফা দাবিতে সদর উপজেলা ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল মঙ্গলবার এ স্মারকলিপি দেওয়া হয়। জেলা কৃষক সমিতির পক্ষে উদাস রায়, উপেন্দ্রনাথ রায়, হরি কিশোর রায় ও খন্দকার মো. হানিফ স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়, সার, বীজ, কীটনাশক ও বিদ্যুতের মূল্য বৃদ্ধি পেয়েছে, যা কৃষকের উৎপাদিত ধানের মূল্যবৃদ্ধির অনুপাতের চেয়ে বেশি। ফলে কৃষক বাঁচাতে আমন ধানের লাভজনক মূল্য নির্ধারণ, ইউনিয়ন পর্যায়ে ক্রয়কেন্দ্র চালু, কৃষি উপকরণের দাম কমানোসহ সাত দফা দাবি নান কৃষক নেতারা।