স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৭৫ বছরে পদার্পণ করা সিলেটের মদনমোহন কলেজকে সরকারীকরণ করার দাবিতে স্মারকলিপি দিয়েছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। গতকাল রোববার সকালে কলেজের অধ্যক্ষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, ২০০৭ সাল থেকে কলেজকে সরকারীকরণের দাবিতে ছাত্রফ্রন্ট মানববন্ধন, মিছিল, সমাবেশ, ছাত্রদের স্বাক্ষরসংবলিত স্মারকলিপি পেশসহ ধারাবাহিকভাবে কর্মসূচি পালন করে আসছে। কিন্তু এ দাবি পূরণ হচ্ছে না। তাই ৭৫ বছর পূর্তি সামনে রেখে চলতি বছরে কলেজটিকে সরকারীকরণ করার ঘোষণা দেওয়া হোক। স্মারকলিপি প্রদানের আগে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল রিকাবিবাজারে গিয়ে সমাবেশে মিলিত হয়।