স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বঙ্গবন্ধু সেতু পশ্চিম ও পূর্ব সংযোগ মহাসড়কে দুর্ঘটনা প্রতিরোধে চার লেন সড়ক নির্মাণ, সড়ক বিভাজক নির্মাণ, ওভারপাস নির্মাণসহ কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে গতকাল জেলা প্রশাসকের মাধ্যমে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ সিরাজগঞ্জ ইউনিটের পক্ষ থেকে এ স্মারকলিপি দেওয়া হয়। এতে বলা হয়, বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে এ মহাসড়কে দুর্ঘটনায় প্রায় দুই হাজার মানুষ প্রাণ হারিয়েছে। সংযোগ সড়কটি এখন মরণ ফাঁদে পরিণত হয়েছে। জেলা প্রশাসক মো. বিল্লাল হোসেন স্মারকলিপি গ্রহণ করে তা সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।