স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপসহকারী কৃষি কর্মকর্তাদের দশম গ্রেডে বেতন স্কেল ও দ্বিতীয় শ্রেণির পদমর্যাদা বাস্তবায়নের দাবিতে রাজশাহীর বাগমারায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউটের উদ্যোগে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল সকালে সংগঠনের বাগমারা শাখার উদ্যোগে ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। এর আগে সংগঠনের বাগমারা উপজেলা শাখার সভাপতি এস এম আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সাধারণ সম্পাদক আবদুল বারী, সাংগঠনিক সম্পাদক আবদুল আউয়াল, সদস্য নাজমা খাতুন প্রমুখ।