স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা এম ইলিয়াস আলীর ‘নিখোঁজ’ হওয়ার চার বছর পূর্ণ হওয়ার দিনকে সামনে রেখে জেলা বিএনপি টানা ২০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। সেই অনুযায়ী গতকাল মঙ্গলবার বালাগঞ্জ উপজেলা বিএনপি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। উপজেলা বিএনপির সভাপতি কামরুল হুদা জায়গীরদার ও সাংগঠনিক সম্পাদক ছালিক মিয়ার নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপিটি দেন। ২০১২ সালের ১৭ এপ্রিল ঢাকার বনানী থেকে গাড়িচালক আনসার আলীসহ নিখোঁজ হন ইলিয়াস আলী। তাঁদের সবাইকে সরকার ‘গুম’ করে রেখেছে বলে বিএনপির অভিযোগ। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ জানান, ১৬ এপ্রিল পর্যন্ত সিলেট জেলার সব সাংগঠনিক কমিটি প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেবে।