প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রীর ঘোষিত ওয়াদা পূরণসহ পাঁচ দফা দাবিতে ভোলা প্রেসক্লাবের সামনে জেলার প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতি গতকাল বৃহস্পতিবার বিকেলে মানববন্ধন, পথসভা ও জেলা প্রশাসক সেলিম উদ্দিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে। দাবিগুলো হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দ্বিতীয় শ্রেণির গেজেটেড পদমর্যাদা দেওয়া, টাইম স্কেলপ্রাপ্ত প্রধান শিক্ষকদের ক্রোসপেন্ডিং বাস্তবায়ন করা, নতুন নিয়োগবিধি প্রণয়ন করে শতভাগ বিভাগীয় পদোন্নতি চালু করা, প্রধান শিক্ষক পদের নিয়োগ ও পদোন্নতি পিএসসির আওতাভুক্ত করা এবং জাতীয় বেতন স্কেল সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনর্বহাল করা। মানববন্ধন ও পথসভায় বক্তব্য দেন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির আহ্বায়ক দিলীপ কুমার মণ্ডল, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, সদস্য মনিরউদ্দিন, নুরুল ইসলাম ভুইয়্যা।