স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন বাজেটে পোলট্রি ও ডেইরি খাতে নতুন কোনো করারোপ না করা, পোলট্রি ও ডেয়রির উন্নয়নে পোলট্রির বাচ্চা, খাদ্য ও ওষুধের মূল্য সহনীয় করা, সহজ শর্তে ব্যাংকঋণের ব্যবস্থাসহ ১৩ দফা দাবিতে স্মারকলিপি দিয়েছে খুলনা বিভাগীয় পোলট্রি ফিস ফিড শিল্পমালিক সমিতি। গতকাল দুপুরে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সৈয়দ আনোয়ার-উল-ইসলামের কাছে তারা এ স্মারকলিপি দেয়। আজ (মঙ্গলবার) জেলা প্রশাসক নাজমুল আহসানের মাধ্যমে প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানান সংগঠনটির কর্মকর্তারা।