প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট জেলা শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক কর্মকর্তা অসিত বরণ দাশগুপ্তকে অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় সাংস্কৃতিক কর্মীরা। এ দাবিতে তাঁরা গত শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের কাছে এক স্মারকলিপি দেন। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব অনিল কৃষাণ সিংহ, নিজাম উদ্দিন লস্কর, জামাল উদ্দিন হাসান, বিভাষ শ্যাম যাদব, মিশফাক আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। সাংস্কৃতিক কর্মীরা অসিত দাশগুপ্তের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও চারিত্রিক স্খলনের অভিযোগ তুলেছেন। তবে গত বৃহস্পতিবার প্রথম আলোর কাছে অসিত দাশগুপ্ত তাঁর বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা বলে দাবি করেন।