স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহীর বাগমারা উপজেলা সদরের ভবানীগঞ্জ পৌরসভার চানপাড়া গ্রামকে মাদকমুক্ত করার উদ্যোগ নিয়েছেন গ্রামের লোকজন। এ জন্য তাঁরা এলাকায় সার্বক্ষণিক পাহারা দেওয়া শুরু করেছেন। মাদক ব্যবসায়ীদের গ্রেপ্তারের দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপিও দেওয়া হয়েছে। সাতজনের নাম উল্লেখ করে গতকাল দুপুরে এলাকার লোকজন ইউএনওর কার্যালয়ে এ স্মারকলিপি দেন। এর অনুলিপি বাগমারা থানার ওসিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন দপ্তরেও দেওয়া হয়েছে।