স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেট নগরে সড়ক দুর্ঘটনায় নিহত স্কলার্সহোমের প্রশাসনিক কর্মকর্তা অরিজিত রায় ও তাঁর স্ত্রী সুমিতা দাসের হত্যাকারী গাড়িচালককে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন সিলেটের সচেতন নাগরিকেরা। গতকাল বেলা সাড়ে তিনটায় সিলেট মহানগর পুলিশ কমিশনার কামরুল আহসানের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় সাংস্কৃতিক ব্যক্তিত্ব আরশ আলী, মৃগেন কুমার দাশ চৌধুরী, সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সাবেক সভাপতি সৈয়দ মুনির হেলাল, কবি সঞ্জয় কুমার নাথ, ধ্রুব গৌতম প্রমুখ উপস্থিত ছিলেন।