স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের মহিপুরে মাদকাসক্ত বখাটে যুবকের হাঁসুয়ার কোপে নিহত কণিকা রানী ঘোষের পরিবার ও তার তিন সহপাঠীর জন্য আর্থিক সহায়তার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসকের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার পক্ষে সাধারণ সম্পাদক সৈয়দ শাহজামাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপিটি তুলে দেন। এতে বলা হয়েছে, বর্তমানে কণিকার পরিবারের উপার্জনের পথ বন্ধ। অন্যদিকে তার তিন সহপাঠী মরিয়ম খাতুন, তারিন আফরোজ ও তানজিমা তাহসিনের উন্নত চিকিৎসা করা দরকার। তার ব্যয়ভার বহনের সামর্থ্য পরিবারের নেই। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অবিলম্বে তাদের জন্য সহায়তা দরকার।