স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালে ব্যাটারিচালিত অটোরিকশা চালুর দাবিতে গতকাল মঙ্গলবার সমাবেশ করেছেন শ্রমিকেরা৷ একই সঙ্গে তাঁরা এক হাজার অটোরিকশার লাইসেন্স দেওয়ার দাবি জানান৷ পরে সমাবেশ শেষে সিটি করপোরেশনের মেয়রের কাছে স্মারকলিপি দেওয়া হয়৷ নগরের অশ্বিনী কুমার হল চত্বরে গতকাল বেলা ১১টায় বৃহত্তর বরিশাল রিকশা শ্রমিক ইউনিয়ন ও অটোরিকশা-অটোটেম্পো আলফা, মিশুক, চার্জার শ্রমিক সংগ্রাম পরিষদ ওই সমাবেশ করে৷