স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের দক্ষিণ সুরমার কেন্দ্রীয় বাস টার্মিনাল সংস্কার ও অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীবের কাছে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা সড়ক পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ। গত রোববার পরিষদের নেতারা স্মারকলিপি দিয়ে জানান, ২৬ আগস্টের মধ্যে তাঁদের দাবি পূরণ না হলে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হবে। স্মারকলিপি হস্তান্তরকালে জেলা সড়ক পরিবহন সমিতির সভাপতি জমির আহমদ, জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি সেলিম আহমদ, জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. হাবিব হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।