প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রেলওয়ে শ্রমিক লীগ লালমনিরহাট শাখা গতকাল রোববার বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের (রাজশাহী) মহাব্যবস্থাপককে স্মারকলিপি দিয়েছে। এতে রেলওয়েকে গতিশীল করতে নয়টি দাবি উল্লেখ করা হয়। স্মারকলিপিতে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হায়দার আলী এবং রেলওয়ে শ্রমিক লীগ লালমনিরহাট শাখার সভাপতি সফিয়ার রহমান স্বাক্ষর করেছেন। উপস্থিত ছিলেন লালমনিরহাট রেলওয়ে শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সম্পাদক আবদুল মান্নান এবং বোনারপাড়া রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক আবু রায়হান প্রমুখ।