স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরকারঘোষিত গেজেট ও শ্রম আইন বাস্তবায়নে হোটেল মালিক সমিতির সঙ্গে সম্পাদিত চুক্তি কার্যকরের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন গতকাল জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। সংগঠনের সভাপতি আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া স্বাক্ষরিত এ স্মারকলিপি গ্রহণ করেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. শহিদুল ইসলাম চৌধুরী। এর আগে কোর্ট পয়েন্টে হোটেল শ্রমিকদের জমায়েত হয়। সেখানে সংগঠনের নেতারা তাঁদের দাবির পক্ষে বক্তব্য দেন।