স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পঞ্চগড় থেকে আন্তনগর ট্রেন চালুর দাবি জানিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে পঞ্চগড় নাগরিক কমিটি। গতকাল বৃহস্পতিবার জেলা আইনজীবী সমিতি ভবনের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপিটি দেওয়া হয়। এটির অনুলিপি রেলমন্ত্রীসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাহমুদুল আলম স্মারকলিপিটি গ্রহণ করেন। এ সময় নাগরিক কমিটির সভাপতি বশিরুল আলম প্রধান, সাধারণ সম্পাদক এরশাদ হোসেন সরকার, জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মির্জা আবুল কালাম, জেলা পরিষদ প্রশাসক আবু বকর ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।