স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাগরে জলদস্যুদের তাণ্ডব প্রতিরোধে যৌথ বাহিনীর অভিযান পরিচালনার জন্য চট্টগ্রামের জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে আনোয়ারা উপকূলের মৎস্যজীবীদের সংগঠন ফিশিং ট্রলার মালিক সমিতি। গতকাল বুধবার দুপুরে আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গৌতম বাড়ৈয়ের মাধ্যমে চট্টগ্রামের জেলা প্রশাসকের কাছে এ স্মারকলিপি দেওয়া হয়। উপজেলা কার্যালয়ে স্মারকলিপি দেওয়ার সময় উপস্থিত ছিলেন আনোয়ারা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সদস্য এস এম আলমগীর চৌধুরী, পরৈকোড়া ইউপি চেয়ারম্যান মামুনুর রশিদ চৌধুরী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মালিক আমিন শরীফ, সাধারণ সম্পাদক নুরুল আজিজ চৌধুরী, ফিশিং ট্রলার মালিক সমিতির নেতা হাফেজ এম এ মান্নান, জাগির আহমদ প্রমুখ।