স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৯৯০ সালে ইরাক-কুয়েত যুদ্ধের শিকার হয়ে বাংলাদেশে ফিরে আসা কুয়েতপ্রবাসীদের ক্ষতিপূরণের দাবিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি দিয়েছে সিলেট জেলা কুয়েত প্রত্যাগত বাংলাদেশি সমিতি। গতকাল বুধবার সকালে জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি এ কে আব্দুল মোমেনের মাধ্যমে এ স্মারকলিপি দেওয়া হয়। এ সময় বাংলাদেশ ওভারসিজ সেন্টারের নির্বাহী কর্মকর্তা শামসুল আলম, সিলেট জেলা কুয়েত প্রত্যাগত বাংলাদেশি সমিতির সভাপতি নুরুল ইসলাম, সাধারণ সম্পাদক ভানুদয় ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।