প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বর্তমান বাংলাদেশে চা-বাগানের জন্য বরাদ্দ করা জমির পরিমাণ ১ লাখ ১৬ হাজার ১৭২ হেক্টর। এ জমির মধ্যে ৬৫ হাজার ২১৭ হেক্টর জমিতে চা চাষ হয়। বাকি জমি চা-বাগানের আনুষঙ্গিক কাজে ব্যবহৃত হয় বলে চা-ভূমি হিসেবে গণ্য করা হয়। এ জমির মালিক সরকার হওয়ায় যত্রতত্র চলে অধিগ্রহণ। কখনো স্টেডিয়ামের নামে, কখনো ইপিজেড কিংবা গ্যাসকূপের নামে চলছে চা-শ্রমিকদের উচ্ছেদ। চা-ভূমির অধিকার চা-শ্রমিকদের দিন।’ এ আহ্বানের মধ্য দিয়ে গতকাল রোববার বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন সিলেটের জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছে।