স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ায় মেলার নামে লটারি, ডাবু, চরকি, হাউজি, ওয়ানটেন, চরচরি, বউ, বেলপার্টি, ঘিন্নিসহ বিভিন্ন নামে জুয়া, নগ্ননৃত্য ও মাদকের আখড়া বন্ধের দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছে জেলা যুবলীগ। গতকাল রোববার জেলা যুবলীগের পক্ষ থেকে বগুড়ার জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই স্মারকলিপি দেওয়া হয়। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুজ্জামান স্মারকলিপিটি নেন। স্মারকলিপি দেওয়ার সময় জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।