স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট অঞ্চলে ষাঁড়ের লড়াই বন্ধে উচ্চ আদালতের নির্দেশ মানার আহ্বান জানিয়ে জেলা প্রশাসক ও মহানগর পুলিশ কমিশনার বরাবর স্মারকলিপি দিয়েছেন ‘গ্রীনপিচ’ নামের মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠনের আহ্বায়ক মো. আবদুল জলিল। এবারের শুষ্ক মৌসুমে কয়েকটি ষাঁড়ের লড়াই আয়োজন সামনে রেখে গতকাল এ স্মারকলিপি দেওয়া হয়। এতে উল্লেখ করা হয় সিলেট সদর, বিশ্বনাথ, ছাতক, দক্ষিণ সুনামগঞ্জ, জগন্নাথপুর এলাকার ষাঁড়ের লড়াই বন্ধ করতে ২০১৬ সালের জানুয়ারিতে হাইকোর্টে পিটিশন করেছিলেন গ্রীনপিচ সিলেটের সদস্যসচিব রাহাত আহমদ। ওই বছরের ১৯ জানুয়ারি সিলেট বিভাগে ষাঁড়ের লড়াই বন্ধের নির্দেশ দেন আদালত। সেই সঙ্গে প্রশাসনকে এ ব্যাপারে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেওয়া হয়।