স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাঘাইছড়ি উপজেলার স্থানীয়ভাবে গঠন করা নাগরিক কমিটির উদ্যোগে রাঙামাটিতে মেডিকেল কলেজ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগ স্থগিত করার দাবিতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে শিকজ এলাকায় একটি বাড়িতে নাগরিক কমিটির মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে নাগরিক কমিটির আহ্বায়ক প্রভাত কুমার চাকমা স্মারকলিপিটি উপজেলা পরিষদের চেয়ারম্যান বড়ঋষি চাকমার কাছে দেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান সুমিতা চাকমা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান দীপ্তিমান চাকমা ও জনসংহতি সমিতির বাঘাইছড়ি উপজেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি উৎপলাক্ষ চাকমা প্রমুখ।