নগরের ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবিতে সিলেটের নতুন নাগরিক সংগঠন ‘ফুটপাত বাঁচাও রাস্তা বাঁচাও আন্দোলন’ মহানগর পুলিশ কমিশনার, জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল বুধবার সকালে সিলেটের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জমায়েত হন সংগঠনের সদস্যরা। সংগঠনের প্রতিষ্ঠাতা ও আহ্বায়ক মোহাম্মদ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে ও সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের প্রচারসচিব মো. শিপন খানের সঞ্চালনায় জমায়েতে সূর্যোদয় এতিম স্কুলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এ কে কামাল হোসেন, জালালাবাদ প্রবাসীকল্যাণ পরিষদের উপদেষ্টা মো. ইদ্রিছ আলী, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সভাপতি মো. আবদুর রহমান চৌধুরী, সিলেট ব্যবসায়ী স্বার্থ সংরক্ষণ পরিষদের আহ্বায়ক কিবরিয়া হোসেন, সিলেট ল গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের সভাপতি কামাল আহমদ বক্তব্য দেন।