স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরে পাঁচ দফা দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতি। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কাছ থেকে এ স্মারকলিপি গ্রহণ করেন ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রতাপ চন্দ্র বিশ্বাস। পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে, দ্বিতীয় শ্রেণিতে উন্নীত প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করে গেজেট প্রকাশ, দ্রুত নিয়োগবিধি প্রণয়ন করা, শতভাগ বিভাগীয় পদোন্নতির ব্যবস্থা করা, সব প্রাথমিক বিদ্যালয়কে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা, প্রাথমিক শিক্ষা-সম্পর্কিত নীতিনির্ধারণে প্রধান শিক্ষকদের সংগঠনের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ফরিদপুর অফিস