স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের চতুর্থ শ্রেণির সুবিধাবঞ্চিত কর্মচারী পরিষদের টাঙ্গাইল জেলা শাখার নেতারা তিন দফা দাবি আদায়ে গতকাল সোমবার স্মারকলিপি দিয়েছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের মাধ্যমে মহাপরিচালক বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে কৃষি মন্ত্রণালয়ের বিধিমালা সংশোধন করে শিক্ষাগত যোগ্যতা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে চতুর্থ শ্রেণির কর্মচারীদের মধ্য থেকে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে পদোন্নতি, যাঁদের শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণি তাঁদের একই গ্রেডভুক্ত উচ্চতর পদে সমন্বয় ইত্যাদি। স্মারকলিপি গ্রহণ করেন উপপরিচালক মো. আবুল হাশিম। উপস্থিত ছিলেন জেলা সভাপতি মো. মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক মো. নাহিদুল ইসলাম প্রমুখ।