স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-শ্রমিকদের দৈনিক মজুরি ১০০ টাকা নির্ধারণসহ সাত দফা বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ চা-শ্রমিক ফেডারেশন গতকাল মঙ্গলবার মৌলভীবাজারের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে রেশন হিসেবে সপ্তাহে পাঁচ কেজি চাল, প্রতি মাসে কমপক্ষে দুই কেজি চা-পাতা প্রদান, বাগানে বাগানে খোলাবাজারে (ওএমএস) চাল বিক্রয় কেন্দ্র চালু, প্রতিটি চা-বাগানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্মাণ, প্রতিটি বাগানে আধুনিক হাসপাতাল নির্মাণ, এমবিবিএস ডাক্তার নিয়োগ ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ।