স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষক-সংকট দূর করাসহ আট দফা দাবিতে গতকাল মঙ্গলবার শিক্ষামন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দেওয়া হয়েছে। ক্যাম্পাস সূত্রে জানা গেছে, গতকাল সকালে জেলা ও কলেজ শাখার ছাত্র ইউনিয়নের নেতা-কর্মীরা কলেজে শিক্ষক নিয়োগ, একাডেমিক ভবন নির্মাণ, ক্লাসরুমের সংখ্যা বৃদ্ধি, ছাত্রী হোস্টেল চালুসহ আট দফা দাবিতে বিক্ষোভ মিছিল করেন।