স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ শ্যামপুর সুগার মিলস এমপ্লয়িজ ইউনিয়নের শ্রমিক-কর্মচারীরা গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মুনিরুজ্জামানের কাছে একটি স্মারকলিপি দিয়েছেন। ২০০৯ সালের ঘোষিত জাতীয় মজুরি কমিশন কার্যকর করা, চিনিশিল্পে নিয়োজিত সব শ্রমিককে পে-কমিশনের অন্তর্ভুক্ত করা ও আখের মূল্যবৃদ্ধিসহ নয় দফা দাবিতে এই স্মারকলিপি দেওয়া হয়। এ সময় শ্যামপুর চিনিকল এম্প্লয়িজ ইউনিয়নের সভাপতি আতিয়ার রহমান ও সম্পাদক মমতাজুল ইসলাম উপস্থিত ছিলেন।