স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উচ্চ আদালতে বিচারাধীন মামলাগুলোর নিষ্পত্তি না হওয়া পর্যন্ত চট্টগ্রাম নগরে ব্যাটারিচালিত রিকশা চলাচলের অনুমতি দেওয়ার দাবি জানিয়েছেন রিকশার মালিক ও চালকেরা। প্রয়োজনে এসব রিকশার লাইসেন্স প্রদান করে রাজস্ব আদায় করতে সিটি করপোরেশনকে আহ্বান জানান তাঁরা। গতকাল সোমবার এসব দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করেছে ব্যাটারিচালিত রিকশার মালিক ও চালকদের পাঁচটি সংগঠন। সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীকে স্মারকলিপি দেয় তারা। একই দাবিতে আগামী বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা দেওয়া হয়।