স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১২ সালে অনুষ্ঠিত স্নাতক (সম্মান) দ্বিতীয় বর্ষের পরীক্ষার ফলাফল সম্প্রতি ঘোষিত হয়েছে। ঘোষিত ফলাফলে দেখা গেছে, সিলেট এমসি কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা ইংরেজি (নন-ক্রেডিট) বিষয়ে অকৃতকার্য হয়েছেন। এটিকে ‘অপ্রত্যাশিত’ দাবি করে উত্তরপত্র সঠিকভাবে পুনর্মূল্যায়নের দাবি জানিয়ে স্মারকলিপি দিয়েছেন অর্ধশতাধিক শিক্ষার্থী। গতকাল মঙ্গলবার বেলা দেড়টায় সিলেট এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দের মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক বরাবর স্মারকলিপিটি দেওয়া হয়।