স্মারকলিপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে বাংলাদেশ তৃতীয় শ্রেণি সরকারি কর্মচারী সমিতি জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়েছে। ২০১৪ সাল থেকে অষ্টম জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন, মূল বেতন সর্বনিম্ন ১৫ হাজার টাকা করাসহ বাড়িভাড়া, চিকিৎসা ও শিক্ষা ভাতার দাবিতে তারা এই স্মারকলিপি দেয়। ৩০ নভেম্বরের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের ঘোষণা না দিলে ৬ ডিসেম্বর ঢাকায় কর্মচারী মহাসমাবেশ করে কর্মসূচি ঘোষণা করার কথা জানিয়েছেন সমিতির নেতারা। গতকাল মঙ্গলবার দুপুরে সমিতির নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মো. ছিদ্দিকুর রহমান ও সচিব লুৎফর রহমানের নেতৃত্বে অন্য নেতারাও এ সময় উপস্থিত ছিলেন।