স্মারকলিপি দিতে যাওয়া শিক্ষার্থীদের সঙ্গে মেয়র দুর্ব্যবহার করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদত্যাগী শিক্ষককে ফিরিয়ে আনার দাবিতে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো কর্মসূচি পালন করেছেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাঁরা চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়রকে স্মারকলিপি দিতে গেলে মেয়র তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে অনির্দিষ্টকালের জন্য ক্লাস বর্জনের ঘোষণা দেন।প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের বিবিএ অনুষদের শিক্ষক অধ্যাপক মিলন কান্তি ভট্টাচার্যের পদত্যাগকে কেন্দ্র করে গত রোববার থেকে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। গতকাল তাঁরা দ্বিতীয় দিনের মতো ক্যাম্পাস ভবনের নিচতলায় সিটি করপোরেশনের সিএনজি রিফুয়েলিং স্টেশন বন্ধ এবং সকাল আটটা থেকে বেলা দুইটা পর্যন্ত শিক্ষকদের অবরোধ করে রাখেন।আন্দোলনরত শিক্ষার্থী জিয়াউদ্দিন বাবলু ও রিয়াদ অভিযোগ করেন, বেলা ১২টার দিকে তাঁরা দুজনসহ ১০ জন ছাত্র-ছাত্রী সিটি করপোরেশন ভবনে মেয়র এ বি এম মহিউদ্দিনকে স্মারকলিপি দিতে যান। স্মারকলিপিতে তাঁরা শিক্ষক মিলনের পদত্যাগপত্র পুনর্বিবেচনার দাবি জানান। এ সময় মেয়র শিক্ষার্থীদের সঙ্গে দুর্ব্যবহার করে তাঁদের বের করে দেন। তাই তাঁরা আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।তবে অধ্যাপক মিলনকে ফিরিয়ে আনার ব্যাপারে গতকাল সন্ধ্যার পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিলের বৈঠক বসেছে বলে জানা যায়। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (রাত নয়টা) বৈঠক চলছিল।