স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার পীরডাঙ্গী গোরস্থান রক্ষাসহ ছয় দফা দাবিতে গতকাল সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে। পীরডাঙ্গী গোরস্থান রক্ষা কমিটির ২২ জন সদস্য এবং গুয়াগাঁও গ্রামের লোকজন মিছিল নিয়ে স্মারকলিপিটি পেশ করেন। পরে তাঁরা পীরগঞ্জ পূর্ব চৌরাস্তায় পথসভা করেন। সেখানে ওই কমিটির সদস্যসচিব মো. রফিকুজ্জামান, মো. দাইমুদ্দীন প্রমুখ বক্তৃতা করেন।  পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি