স্মারকলিপি পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বন্যাকবলিত হাওরাঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা, জলমহালের ইজারা বাতিল করে তা জনসাধারণের জন্য উন্মুক্ত ঘোষণা, হাওরাঞ্চলের সব নদী-খাল খনন করাসহ ১০ দফা দাবিতে সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার সদর বাজারে বিক্ষোভ মিছিল হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ ক্ষেতমজুর ও বাংলাদেশ কৃষক সমিতি ধরমপাশা উপজেলা কমিটি যৌথভাবে এই মিছিলের আয়োজন করে। বিক্ষোভ মিছিল শেষে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির ধরমপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আব্দুল আউয়াল ও বাংলাদেশ কৃষক সমিতির ধরমপাশা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মৌজ আলী স্বাক্ষরিত ১০ দফা দাবিসংবলিত একটি স্মারকলিপি ইউএনওর মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে পাঠিয়েছে। ধরমপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি