স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি শিক্ষকদের বন্ধ হয়ে যাওয়া টাইম স্কেল অবিলম্বে আবার চালু, বর্তমান স্কেলে ইনক্রিমেন্ট, চিকিৎসা-ভাতা ও বাড়িভাড়া প্রদানসহ বিভিন্ন দাবিতে ময়মনসিংহের বেসরকারি শিক্ষক-কর্মচারী নেতারা জেলা প্রশাসকের কাছে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি দিয়েছেন। গতকাল বুধবার দুপুরে জাতীয় শিক্ষক-কর্মচারী ফ্রন্ট ময়মনসিংহ জেলা শাখার নেতারা জেলা প্রশাসক মো. লোকমান হোসেন মিয়ার হাতে স্মারকলিপিটি তুলে দেন।