স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার গোমতী নদীর উন্নয়ন এবং এর তত্ত্বাবধায়নে জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও নাগরিক সমাজকে নিয়ে একটি প্রশাসনিক কমিটি গঠন করার দাবি জানিয়ে গতকাল মঙ্গলবার জেলা প্রশাসককে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) কুমিল্লা আঞ্চলিক শাখা। সকাল ১০টা ৩০ মিনিটে কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোলকে তাঁর দপ্তরে ওই স্মারকলিপি দেন বাপার নেতারা। এ সময় উপস্থিত ছিলেন বাপার সভাপতি মোসলেহ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আলী আকবর মাসুম প্রমুখ। স্মারকলিপিতে গোমতী নদী রক্ষাসহ ১০ দফা দাবি জানানো হয়।