প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে পর্যাপ্ত ত্রাণসামগ্রী দেওয়ার দাবি জানিয়েছে কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটি। এই দাবি ছাড়া আরও কয়েকটি দাবিতে গতকাল মঙ্গলবার ওই সমিতির পক্ষ থেকে মৌলভীবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি পেশ করা হয়েছে। অন্যান্য দাবির মধ্যে আছে পাটের মণ সর্বনিম্ন তিন হাজার টাকা নির্ধারণ এবং সিলেটের কৃষকনেতা জামাল মিয়ার ওপর থেকে সব মিথ্যা মামলা প্রত্যাহার এবং তাঁর নিঃশর্ত মুক্তি।