স্মারকলিপি পেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেহেরপুর পৌরসভায় নির্বাচনের দাবিতে গতকাল সোমবার জেলা প্রশাসক ও পুলিশ সুপারের কাছে স্মারকলিপি দিয়েছে পৌর বিএনপি। সকাল ১০টায় সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মাসুদ অরুণের নেতৃত্বে জেলা কার্যালয় থেকে প্রতিবাদ মিছিল বের করা হয়। মিছিলটি জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। সেখানে জেলা প্রশাসক পরিমল সিংহের কাছে স্মারকলিপি দেন নেতারা। পরে স্মারকলিপির একটি অনুলিপি তাঁরা পুলিশ সুপার আনিছুর রহমানের কাছে দেন।