স্মারকলিপি পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশুদের সুরক্ষার দাবিতে গাইবান্ধায় গতকাল বুধবার জেলা প্রশাসক মো. আবদুস সামাদের কাছে স্মারকলিপি দিয়েছে ন্যাশনাল চিলড্রেন’স টাস্কফোর্স (এনসিটিএফ) গাইবান্ধা জেলা শাখা। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামসুল আজম, জেলা শিশুবিষয়ক কর্মকর্তা মোশাররফ হোসেন প্রধান, এনসিটিএফ গাইবান্ধা জেলা শাখার সভাপতি আশিকুর রহমান, চাইল্ড পার্লামেন্ট সদস্য রকিউদৌলা, জেরিন তাসনিম, মশিউর রহমান, এনসিটিএফের স্বেচ্ছাসেবক তাওহিদ তুষার, মারফিয়া বিনতে মাহফুজ, মেহেদী হাসান প্রমুখ। স্মারকলিপিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে শিশু নির্যাতন, ধর্ষণ ও হত্যার ঘটনা বেড়েছে। এখনই শিশুদের সুরক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে হবে।